হবিগঞ্জে মাদক সম্রাট কুদ্দুসের ‌দুই সহযোগীসহ গ্রেফতার ৩

প্রকাশিত:মঙ্গলবার, ১০ ডিসে ২০২৪ ০৭:১২

হবিগঞ্জে মাদক সম্রাট কুদ্দুসের ‌দুই সহযোগীসহ গ্রেফতার ৩

Manual3 Ad Code

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:-  হবিগঞ্জের মাধবপুরে গাঁজাসহ মাদক সম্রাট কুদ্দুস মিয়া (৪৫) সহ তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

Manual3 Ad Code

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে পুলিশের একটি দল মাধবপুর পৌরসভার গুদামপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি কালো রংয়ের প্রাইভেটকারের ভেতর থেকে ২০ কেজি গাঁজাসহ মাদক সম্রাট কুদ্দুস মিয়া এবং তার দুই সহযোগী হৃদয় মিয়া (২৪) ও ইমরান মিয়া (২০) কে গ্রেফতার করেন।

Manual1 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন-কুদ্দুস মিয়া মাধবপুরের শাহজাহানপুর ইউনিয়নের গোয়াসনগর গ্রামের মৃত রজব আলীর পুত্র, হৃদয় মিয়া হবিগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের মোহনপুর এলাকার মুছাব্বির মিয়ার পুত্র ও ইমরান মিয়া হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের আব্দুল লতিফ এর পুত্র।

Manual5 Ad Code

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, কুদ্দুস মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় তিনটি, চুনারুঘাট থানায় দুইটি, বাহুবল থানায় একটি, জামালপুর জেলার সরিষাবাড়ি থানায় একটি, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় একটি মামলা আছে। মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রকৃয়াধীন আছে।

এ সংক্রান্ত আরও সংবাদ