১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ১০ ডিসে ২০২৪ ০৪:১২
নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:- হবিগঞ্জের মাধবপুরে হত্যা ডাকাতি ও অস্ত্রসহ একাধিক মামলার পলাতক আসামী রজব আলী ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর)ভোরে উপজেলার চৌমুহনী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত রজব আলী উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত মন্নর আলীর ছেলে। মাধবপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন- গ্রেফতারকৃত রজব আলী এলাকার একজন কুখ্যাত ডাকাত। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, চুরিসহ অন্তত ডজনখানেক মামলা রয়েছে। এতদিন সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দিয়ে আত্মগোপনে ছিল। মঙ্গলবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | |||||
| ৩ | ৪ | ৫ | ৭ | ৮ | ৯ | |
| ১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ |
| ১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
| ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ |
| ৩১ | ||||||
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০,০১৬১১২৪৭৫৭৪
ইমেইলঃ surmaview24@gmail.com
অফিস :তপুবন আ/এ সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766