হবিগঞ্জে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

প্রকাশিত:Wednesday, 04 Dec 2024 06:12

হবিগঞ্জে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

Manual6 Ad Code

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:-  হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরষপুর রেলওয়ে স্টেশন বাজার এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ মোঃ মিজানুর রহমান শিপন অরফে কালু (২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

Manual8 Ad Code

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মো:সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উল্লেখিত স্থান থেকে তাকে গাঁজা’সহ আটক করেন।

আটককৃত কালু- মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের ধর্মঘর দিঘীরপূবপাড় গ্রামের মৃত গুরফান আলীর ছেলে।

Manual7 Ad Code

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ