মাধবপুরর বানেশ্বর আঞ্চলিক সড়কের গণডাকাতি!!

প্রকাশিত:Wednesday, 04 Dec 2024 10:12

মাধবপুরর বানেশ্বর আঞ্চলিক সড়কের গণডাকাতি!!

Manual8 Ad Code

সুরমাভিউ:-  মাধবপুরের আন্দিউড়া-বানেশ্বর আঞ্চলিক সড়কে যানবাহনে গণডাকাতি সংঘটিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টায় এ ঘটনা ঘটে।

জানা যায়, অস্ত্রশস্ত্রে সজ্জিত ৭ জনের একটি ডাকাতদল যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে। এ সময় ফজল মিয়ার মালিকানাধীন ২টি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায় ডাকাতরা। ওই সড়কে প্রায় ৩০টি সিএনজি আটকে ডাকাতি করে তারা।

Manual1 Ad Code

ডাকাতদলের হামলায় বুল্লা ইউনিয়নের উজ্জলপুর গ্রামের তমা সূত্রধর (৩৪), নমি সূত্রধর (৩২), মিঠু সূত্রধর (৩৭), গৌতম পাল (৪৫), ফাইজুল ইসলাম খান (২৭), সিএনজি ডাইভার সৈয়দ মিয়া (৪৬), ধান ব্যবসায়ী ফজল হক (৪৬) আহত হয়। এ ঘটনায় একালাবাসীর মাঝে চরম আতংক বিরাজ করছে।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ