হবিগঞ্জে অসচেতন অবস্থা উদ্ধার হওয়া যুবকের মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার, ০৩ ডিসে ২০২৪ ১১:১২

হবিগঞ্জে অসচেতন অবস্থা উদ্ধার হওয়া যুবকের মৃত্যু

Manual4 Ad Code

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:-  হবিগঞ্জের মাধবপুর বাসস্ট্যান্ড থেকে অসচেতন অবস্থা উদ্ধার হওয়া তারেক মিয়া নামে এক যুবক মারা গেছে।

সোমবার (২ ডিসেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের তাহির মিয়ার পুত্র।

Manual1 Ad Code

তার অভিভাবকরা জানান, ৩ দিন আগে সে কাজের উদ্দেশ্যে ঢাকা যায়। কাজ না পেয়ে সায়েদাবাদ থেকে মিতালি বাসে উঠে। রাস্তায় এসে অজ্ঞান হয়ে পড়লে কনট্রাকটর মাধবপুর বাসস্ট্যান্ডে তাকে নামিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করে। তবে অভিযোগ না থাকায় লাশ পরিবারের জিম্মায় হস্তান্তর করে।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ