হবিগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল

প্রকাশিত:শুক্রবার, ২৯ নভে ২০২৪ ০৫:১১

হবিগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল

Manual6 Ad Code

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:-  ইসকন নিষিদ্ধের দাবিতে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন হবিগঞ্জের মুসল্লিরা। শুক্রবার (২৯ নভেম্বর)জুম্মার নামাজ শেষে চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

এসময় বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড মিছিল যোগ দিয়ে কোর্ট মসজিদেও সামনে সমাবেশ করেন।

সমাবেশে আহলে সুন্নাত ওয়াল জামা’আত সমন্বয় পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব রইছ মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মাওলানা এম এ জলিল এর পরিচালনায় বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন আহমেদ, মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী, মাওলানা আব্দুল মজিদ ফিরোজপুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল প্রমুখ।

Manual3 Ad Code

সভায় বক্তারা চট্টগ্রামে নির্মমভাবে আইনজীবি সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায় নিন্দা এবং অবিলম্বে ইসকনকে নিষিদ্ধ ঘোষণার পাশাপাশি আলিফ হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান।

Manual5 Ad Code

সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি আলহাজ্ব রইছ মিয়া বলেন- যতদিন বাংলাদেশ থেকে ইসকন নিষিদ্ধ না হবে ততদিন পর্যন্ত হবিগঞ্জে সুন্নি মুসলিম জনতার আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।

Manual2 Ad Code

এরপর দুপুর আড়াইটার দিকে নুরুল হেরা জামে মসজিদ থেকে মিছিল নিয়ে বের হন আরো বেশ কিছু মুসল্লি। তারা পুরো শহর প্রদক্ষিণ শেষে খোয়াই মুখ এলাকায় সমাবেশ করেন। সমাবেশে বক্তারা চট্টগ্রাম আদালতে আইনজীবী হত্যার সুষ্ঠ বিচার ও ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানান।

Manual1 Ad Code

এদিকে, হবিগঞ্জ শহরে জুম্মার নামাজের আগে থেকেই সরব ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শহরের মোড়ে মোড়ে অবস্থান নেয় পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা।

এ সংক্রান্ত আরও সংবাদ