হবিগঞ্জে যুবলীগ নেতা আলমগীর আটক

প্রকাশিত:সোমবার, ২৫ নভে ২০২৪ ০৮:১১

হবিগঞ্জে যুবলীগ নেতা আলমগীর আটক

Manual2 Ad Code

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:-  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি, আওয়ামী লীগ যুবলীগ নেতা আলমগীর তালুকদারকে জনতা আটক করে সেনা ক্যাম্পে হস্তান্তর করেছে।

রোববার (২৪ নভেম্বর)সন্ধ্যায় শহরের ফায়ার সার্ভিস এলাকা থেকে আলমগীরকে আটক করে স্থানীয়রা। পরে তাকে মারধর করে সেনা ক্যাম্পে নিয়ে গেলে সেনাবাহিনী তাকে সদর থানায় হস্তান্তর করে।

সদর মডেল থানার ওসি আলমগীর কবীর জানান, আলমগীরকে স্থানীয় যুবকরা আটক করে সেনাবাহিনীর কাছে নিয়ে যান। সেখান থেকে সেনাবাহিনীর তত্বাবধানে তাকে থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Manual3 Ad Code

স্থানীয়রা জানান, হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির সভাপতি আলমগীর তালুকদার (৪০) ও তার পিএস রোহান (৩০)কে মারধর করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

Manual5 Ad Code

গতকাল রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় শহরের ফায়ার সার্ভিস এলাকায় একদল জনতা তাদের আটক করে মারধর করে। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় হস্তান্তর করে।

আটক আলমগীর তালুকদার হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে ও জেলা যুবলীগ নেতা এবং রোহান একই এলাকার আব্দুর রাজ্জাকের পুত্র।
স্থানীয়রা জানান, বৈষম্য ছাত্র-জনতার সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় আওয়ামী যুবলীগ লীগ নেতা আলমগীর তালুকদারকে আসামীভূক্ত করা হয়। এর পর থেকে আলমগীর আত্মগোপনে ছিলেন। গতকাল সন্ধ্যায় কয়েকজন সঙ্গী নিয়ে সেখানে গেলে উত্তেজিত লোকজন তাদের আটকিয়ে মারধর করে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন।

Manual3 Ad Code

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবীর জানান, গত ৪ আগস্ট হবিগঞ্জ সিনেমা হল এলাকার বিএনপি অফিস ভাংচুর মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে বালু ব্যবসা, সিএনজি স্টেশনে চাঁদাবাজিসহ অনেক অভিযোগ রয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ