খালেদা জিয়া ৬ বছর শেখ হাসিনার কারাগারে বন্দি ছিলেন বিনা চিকিৎসায় – জি কে গউছ

প্রকাশিত:বৃহস্পতিবার, ১২ সেপ্টে ২০২৪ ০৭:০৯

খালেদা জিয়া ৬ বছর শেখ হাসিনার কারাগারে বন্দি ছিলেন বিনা চিকিৎসায় – জি কে গউছ

Manual2 Ad Code

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:-  বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক কমিটির সম্পাদক (সিলেট বিভাগ) ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বিএনপির এমন কেউ নেই আওয়ামীলীগের মিথ্যা মামলায় আসামী হয়নি, জেলে যায়নি, নির্যাতনের শিকার হয়নি। সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি ৮০ বছর বয়সে ৬টি বছর শেখ হাসিনার কারাগারে বন্দি ছিলেন বিনা চিকিৎসায়।

Manual7 Ad Code

তিনি বুধবার(১১ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের মাছুলিয়ায় খাদ্য সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা নুরুল ইসলাম নানু, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু প্রমুখ।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ