হবিগঞ্জ জেলায় নতুন ডিসি ড. মোঃ ফরিদুর রহমান

প্রকাশিত:মঙ্গলবার, ১০ সেপ্টে ২০২৪ ০৬:০৯

হবিগঞ্জ জেলায় নতুন ডিসি ড. মোঃ ফরিদুর রহমান

Manual2 Ad Code

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:- দেশের ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। হবিগঞ্জে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ড. মো. ফরিদুর রহমানকে।

Manual6 Ad Code

সোমবার (৯ সেপ্টম্বর)জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত আদেশে বিষয়টি জানা যায়। ফরিদুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব থেকে বদলি হয়ে হবিগঞ্জ আসছেন। এর আগে গত ২০ আগস্ট হবিগঞ্জের ডিসি মোছা. জিলুফা সুলতানাকে প্রত্যাহার করা হয়।

হবিগঞ্জের পাশাপাশি ঢাকা, সিলেট, ময়মনসিংহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খুলনা, গোপালগঞ্জ, ফরিদপুর, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, বগুড়া, জয়পুরহাট ও চাঁদপুর জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ