হবিগঞ্জে খোয়াই নদী থেকে এক নারীর মরদেহ উদ্ধার

প্রকাশিত:Friday, 30 Aug 2024 04:08

হবিগঞ্জে খোয়াই নদী থেকে এক নারীর মরদেহ উদ্ধার

Manual2 Ad Code

নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে:-  হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালমুখ বাজারের খোয়াই নদী থেকে চল্লিশোত্তর এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগষ্ট)দুপুরে ওই মহিলার লাশটি নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

Manual4 Ad Code

পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। ধারণা করা হচ্ছে উজান থেকে ওই নারীর লাশটি ভেসে এসেছে। রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানার ওসি (তদন্ত) জানান, লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ