সিলেটে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটেদের ছুরিকাঘাতে গুরুতর আহত মামা

প্রকাশিত:সোমবার, ২৬ আগ ২০২৪ ১১:০৮

সিলেটে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটেদের ছুরিকাঘাতে গুরুতর আহত মামা

Manual5 Ad Code

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের এয়ারপোর্ট এলাকায় ভাগনীর সাথে ইভটিজিংয়ে বাঁধা দেওয়ায় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন গোলাম আজম জয় ।

গত শুক্রবার রাত ১১;৪০ মিনিটে সিলেট খাদিমনগর ইউনিয়নের এয়ারপোর্টে থানাধীন মংলিপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

আহত জয় খাদিমনগর ইউনিয়নের তিন বারের চেয়ারম্যান সিরাজুল ইসলাম এর ছেলে, আহতের ভাই মামলার বাদী জনি জানান, আমেরিকা থেকে বেড়াতে আসা ভাগনিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এ এডিট করা ছবি দিয়ে হয়রানি করতো স্থানীয় বদরুল মিয়ার ছেলে অভি ।

Manual7 Ad Code

এ নিয়ে ইতোমধ্যে বেশ কয়েববার বিচার-শালিস হয়েছে। গত দুই তিন দিন আগেও একই ঘটনা ঘটলে শালিসি ব্যক্তিদের সামনে মুচলেকা দিয়ে ছাড়া পায় ওই বখাটে অভি। কিন্তু এ ঘটনার জেরে ক্ষিপ্ত হয়ে গত শুক্রবার রাত আনুমানিক ১১:৪০ মিনিটের দিকে গোলাম আজম জয়কে মোবাইলে কল দিয়ে বের করে বখাটে অভির নেতৃত্বে ৪-৫ জন বখাটে অতর্কিত হামলা করে। এ সময় জয়ের চিৎকারে লোকজন এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়।

Manual8 Ad Code

পরে স্থানীয়রা তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আহত জয় ফুসফুসে ধারালো চাকুর আঘাত প্রাপ্ত হন।

Manual6 Ad Code

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে, ( মামলা নং ১১)। বখাটেদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।আসামীদের দ্রুত তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

Manual6 Ad Code

 

সুরমা ভিউ টোয়েন্টিফোর ডটকমক/জাবের

এ সংক্রান্ত আরও সংবাদ