২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ২৩ আগ ২০২৪ ০৭:০৮
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার (২৩ আগস্ট) রাত ৩ টার সময় বাড়ি ফেরার পথে নগরীর মদিনা মার্কেট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি সিলেট-সুনামগঞ্জ নিহত হন।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র সিলেট ব্যুারো প্রধান মকসুদ আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল এবং ক্লাবের সদস্যবৃন্দ।
এক শোক বার্তায় জানানো হয় মরহুম মকসুদ আহমদ সিলেটের সাংবাদিকতার অঙ্গনে অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় কলম সৈনিক ছিলেন। তার মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও বেদনাধায়ক। ক্লাব নেতৃবৃন্দ ও সদস্যগণ মরহুম মকসুদ আহমদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Helpline - +88 01719305766