২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ২১ আগ ২০২৪ ০৮:০৮
সুরমাভিউ:- সময়ের তাগিদে সিলেট সদর উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। ‘সত্য প্রকাশে আমরা ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্য সামনে রেখে বুধবার (২১ আগস্ট) বিকেলে সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট বড়শালাস্থ অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক মো. মতিউর রহমানের পরিচালনায় সাধারণ সভায় প্রেসক্লাবের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে ৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, জামাল উদ্দিন, ওলিউর রহমান, রায়হান আহমদ মান্না, ইফতেখার শামীম, সৈয়দ বুরহান আলী,জামিল আহমদ ও মামুনুর রশীদ প্রমুখ।
Helpline - +88 01719305766