২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ২১ আগ ২০২৪ ০৮:০৮
সুরমাভিউ:- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশ-শিক্ষার্থী ও জনতার ধাওয়া-পাল্টা ধাওয়া সময় পুলিশের বেপরোয়া লাঠির আঘাতে গুরুতর আহত মোঃ আমিনুল ইসলাম বকুল। তিনি বর্তমানে বাড়িতে চিকিৎসাধীন আছেন। তার দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করেছেন।
জাতীয় গণতান্ত্রিক পার্টি ও জাগো পা সিলেট জেলা সভাপতি, জাতীয়তাবাদী সমমনা জুটের যুগ্ম আহবায়ক, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সাধারণ সম্পাদক, স্বৈরাচার বিরোধী আন্দোলনের একজন কর্মী মোঃ আমিনুল ইসলাম বকুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে ছাত্র-জনতার মিছিলে অংশ গ্রহণে গত ৫ আগস্ট সোমবার বেলা ১১টায় সিলেট নগরীর চৌহাট্টা পৌছার আগেই পুলিশ মিছিলে হামলা চালায়। পুলিশের ব্যাপরো লাঠির আঘাতে বকুলের হাটু ও কোমরে মারাত্মক জখম হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি চিকিৎসা সেবায় সন্তুষ্ট না হতে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। বর্তমানে তিনি বাড়িতেই চিকিৎসাধীন আছেন। কিছুটা সুস্থ হলেও হাটু ও কোমরের আঘাত পুরোপুরি ভাল না হওয়ায় তিনি এখনও হাটাচলা ও উঠাবাস করতে পারেন না।
বকুল বলেন, আমি আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে গিয়ে পুলিশের হামলায় গুরুতর আহত হয়েছি। তারপরও আমি খুশি স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। আমরা আবরো স্বাধীনতা পেয়েছি। সবাই আমার সুস্থতার জন্য দোয়া করবেন। বিজ্ঞপ্তি
Helpline - +88 01719305766