২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ১৮ আগ ২০২৪ ১০:০৮
সুরমাভিউ:- বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির এক সভা গতকাল ১৮ আগস্ট রবিবার বেলা ১১টায় আম্বরখানাস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি লেফট্যেন্ট কর্নেল (অবঃ) আতাউর রহমান পীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমীন তাহমীদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় দেশের ক্রান্তিকালে গণতন্ত্র, সুশাসন ও দুর্নীতি বন্ধে ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদকে ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করা হয়।
সভায় বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ এয়ারপোর্টে প্রবাসী হয়রানি বন্ধ, অসাধু চক্রের দৌরত্ব থেকে প্রবাসী যাত্রী ও এয়ারপোর্ট কে রক্ষার জোর দাবী জানান। নেতৃবৃন্দ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর এবং বর্তমান সময়ে সপ্তাহে অন্তত দু’দিন অন্যান্য আন্তর্জাতিক বিমান অবতরণ ও উড্ডয়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানানো হয়। রেমিটেন্স যোদ্ধারা যাতে আরো বেশি দেশে আসতে পারে কিংবা দেশে আসা সহজতর করার দাবী জানানো হয়। বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ এ ব্যাপারে বর্তমান সরকারের সদয় সুদৃষ্টি কামনা করেছেন।
সভায় উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দীন।
এছাড়াও উপস্থিত ছিলেন সায়েদুর রহমান চৌধুরী রূপা, এম.এ নাছির সূজা, কামাল উদ্দীন ভুঁইয়া, মোস্তফা কামাল আহমদ, কয়েছ আহমদ সাগর প্রমুখ।
সভায় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি
Helpline - +88 01719305766