২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ১৫ আগ ২০২৪ ১১:০৮
সদর প্রতিনিধি।। সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর শেখ হাসিনার নির্দেশে ছাত্র/ জনতা হত্যার প্রতিবাদে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে সাহেবের বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টার সময় ৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. রইছ আলীর সভাপতিত্বে ও খাদিমনগর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলামের পরিচালনা মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপি’র উপদেষ্টা মো. ইলিয়াছ আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট সদর উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক হাজী জাহেদ আহমদ, প্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক মো. ইমাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কছির উদ্দিন, তথ্য বিষয়ক সম্পাদক জহির উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. সাইদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, খাদিমনগর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মো. সুরমান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক নান্টু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মানিক মিয়া, ৭নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, প্রচার সম্পাদক কাওছার আহমদ, ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জামাল উদ্দিন, ৫নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক শামীম আহমদ, সদর উপজেলা যুবদল নেতা কয়েছ আহমদ, মতিউর রহমান, সাদেক আহমদ, রফিক আহমদ, বারিক আলী, হেলাল আহমদ প্রমুখ।
Helpline - +88 01719305766