ট্রাফিক নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবকদের পাশে ‘শিক্ষার্থীদের পাশে সারা বাংলা’

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৫ আগ ২০২৪ ১০:০৮

ট্রাফিক নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবকদের পাশে ‘শিক্ষার্থীদের পাশে সারা বাংলা’

Manual2 Ad Code

সুরমাভিউ:-  সিলেটের সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োজিত শিক্ষার্থীসহ স্বেচ্ছাসেবকদের মাঝে খাবার বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘ শিক্ষার্থীদের পাশে সারা বাংলা’। গত বুধবার (১৪ আগস্ট) দুপুরে নগরীর আম্বরখানা, হাউজিং এস্টেট, সুবিদবাজারসহ বিভিন্ন এলাকায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের মধ্যে এ খাবার বিতরণ করা হয়।

Manual7 Ad Code

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক ও ‘শিক্ষার্থীদের পাশে সারা বাংলা’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রাশেদ নেওয়াজ, উপদেষ্টা মাওলানা শিব্বির আহমদ, সৈয়দ মুগনী ও পীর মহল্লা ইউনিট কমিটি সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক সায়মন,  ৫নং ওয়ার্ড ইউনিট কমিটির দপ্তর সম্পাদক তামজিদ আহমদ, সদস্য শুভ, বাদাম বাগিচা ইউনিট কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাতুল শাহ প্রমুখ।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ