স্বৈরাচারবিরোধী আন্দোলনে হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবী জানিয়েছে ‘সিলটি পাঞ্চায়িত’

প্রকাশিত:বুধবার, ১৪ আগ ২০২৪ ১০:০৮

স্বৈরাচারবিরোধী আন্দোলনে হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবী জানিয়েছে ‘সিলটি পাঞ্চায়িত’

Manual2 Ad Code

সুরমাভিউ:-  স্বৈরাচার, খুনি হাসিনা বিরোধী গণ অভ্যুত্থান ও অন্যান্য আন্দোলনে যারা নিহত ও আহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবী জানিয়েছেন ‘সিলটি পাঞ্চায়িত’। সিলেট বিভাগের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে গঠিত রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্জায়িত এর কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট তাজ রীহান জামান এক যুক্ত বিবৃতিতে সাম্প্রতিক গণ অভ্যুত্থান সহ গত ১৫ বছর যাবত স্বৈরাচার, খুনি, মানবতাবিরোধী ও গণতন্ত্র হত্যাকারী হাসিনা বিরোধী আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক ক্ষতি পূরণ দেওয়ার দাবী জানান।

Manual6 Ad Code

গত ২১ নভেম্বর ২০২২ ইংরেজী সিলটি পাঞ্চায়িত প্রতিষ্ঠার পর থেকেই কোন জনসভা করার অনুমতি দেয় নাই এই খুনি স্বৈরাচারী হাসিনা সরকার। খুনি হাসিনা সরকারের অনুমতি না পেয়ে অনুমতি ছাড়াই গত ২৯ শে নভেম্বর ২০২২ ইংরেজী সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারে ‘সিলটি পাঞ্চায়িত’ কর্তৃক সিলেট বিভাগের স্বায়ত্বশাসন দাবীতে জনসভা করে। অনুমতি ছাড়াই সিলটি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয়ত রাষ্ট্র ভাষা করার দাবীতে  গত ২৭ শে জুলাই ২০২৩ ইংরেজী সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারে মানব বন্ধন পালন করেন সিলটি পাঞ্চায়িত। মুক্তিযুদ্ধের নাতি-নাতিনদের জন্য সরকারী চাকরিতে কোটা বাতিলের দাবীতে সিলটি পাঞ্চায়িত সর্বপ্রথম সমর্থন জানান গত ১৩ জুলাই ২০২৪ ইংরেজী। ২০ শে জুলাই ২০২৪ ইংরেজী স্বৈরাচারী ,খুনি মানবতাবিরোধী গণতন্ত্র হত্যাকারী হাসিনার পদত্যাগের দাবী জানিয়েছিলেন সর্বপ্রথম। এছাড়াও গণ অভ্যুত্থানের পক্ষে  সব সময়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়ে গণঅভ্যুত্থানকে সহযোগিতা করে এই সংগঠন।

Manual8 Ad Code

নেতৃবৃন্দ আশা করেন অন্তর্বর্তী সরকার অনতিবিলম্বে সিলেট বিভাগের স্বায়ত্বশাসন, সিলটি ভাষাকে বাংলাদেশর দ্বিতীয়ত রাষ্ট্র ভাষা ঘোষণা করাসহ সিলেট শিক্ষা বোর্ডের অধীন সিলেট বিভাগের সকল স্কুল ও কলেজের পাঠ্যক্রমে সিলটি ভাষাকে অন্তর্ভুক্ত করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ