দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বঙ্গঁবীর রোড ব্যবসায়ী কমিটির মতিবিনিময়

প্রকাশিত:শনিবার, ১০ আগ ২০২৪ ১০:০৮

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বঙ্গঁবীর রোড ব্যবসায়ী কমিটির মতিবিনিময়

Manual4 Ad Code

সুরমাভিউ:-  দক্ষিণ সুরমার বঙ্গঁবীর রোড ব্যবসায়ী কমিটির উদ্যোগে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এক মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল ১০ আগস্ট শনিবার বাদ মাগরিব বঙ্গবীর রোডে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

Manual7 Ad Code

সভায় বক্তারা বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় উল্লাসকে কেন্দ্র করে দক্ষিণ সুরমার বঙ্গবীর হতে চন্ডিপুল পর্যন্ত দুর্বৃত্তরা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। আমরা এর প্রতিবাদ ও নিন্দা জানাই। এর সাথে জড়িত সন্ত্রাসী ও দুর্বৃত্তদের চিহ্ণিত করে আইনী পদক্ষেপ গ্রহণ করতে হবে। বর্তমান অস্থিরতা ও অশান্তি নিরসনে প্রশাসনকে ব্যবস্থা গ্রহনের আহবান জানান নেতৃবৃন্দ।  বক্তারা আরো বলেন, এত্র এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম চালিয়ে যেতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং লুটপাটকারী দুর্বৃত্তদের প্রতিরোধ করতে হবে।

Manual7 Ad Code

বঙ্গঁবীর রোড ব্যবসায়ী কমিটির সভাপতি মাওলানা মুজাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহেল আলম এর পরিচালানায় সভায় বিশেষ বক্তব্য রাখেন ব্যবসায়ী কমিটির উপদেষ্ঠা ডা. মিফতাহুল হুসেন সুইট। বক্তব্য রাখেন, শাপলা ফার্মেসির প্রোপাইটার মো. আব্দুছ ছালাম, স্টেশনরোড ব্যবসায়ী কমিটির সমন্বয়ক ফয়ছল আহমদ মাসুম, কাঠ ব্যবসায়ী সমিতির ব্যবসায়ী আবু আহমেদ, ব্যবসায়ী এনাম আহমেদ, আলী আহমদ, রিয়াজ আহমদ, আলী হোসেন, হাজী নূর উদ্দিন, মাস্টার সাদিক আহমদ, কুতুব উদ্দিন ও চন্ডিপুল থেকে রোলগেইট পর্যন্ত সকল ব্যবসায়ীরা।

এ সংক্রান্ত আরও সংবাদ