নাজাতুল উম্মাহ একাডেমির যাত্রা শুরু

প্রকাশিত:শনিবার, ১০ আগ ২০২৪ ০৭:০৮

নাজাতুল উম্মাহ একাডেমির যাত্রা শুরু

Manual3 Ad Code

সুরমাভিউ:-  সিলেট নগরীর ৪২নং ওয়ার্ডের শ্রীরামপুর গ্রামে ১০ই আগষ্ট শনিবার বাদ জোহর এক আলোচনা ও দোয়া মাহফিলের মাধ্যমে ‘মুক্তিযুদ্ধে শহিদ মানিক মেমোরিয়াল নাজাতুল উম্মা একাডেমি’ যাত্রা শুরু করেছে।

Manual8 Ad Code

যুক্তরাজ্য প্রবাসি, যুক্তরাজ্যের হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর চেয়ারম্যান আব্দুল মজিদ ফটিক ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে ‘নাজাতুল উম্মা’ একাডেমি প্রতিষ্টা করেছেন। নুরানি ও ক্লাস টু পর্যন্ত প্রাথমিক শিক্ষা কার্যক্রম শুরু করা হয়েছে। পরবর্তীতে শিক্ষা পরিসর আরও বাড়বে। নিজের কয়েক কোটি দামের বাড়িও নাজাতুল উম্মা একাডেমির জন্য ওয়াকফ করে দিয়েছেন প্রতিষ্টাতা আব্দুল মজিদ ফটিক।

Manual4 Ad Code

এ উপলক্ষে শনিবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীরামপুর এলাকার বিশিষ্ট মুরব্বি গিয়াস উদ্দিন নানু মিয়ার সভাপতিত্বে ও যুব সংগঠক মোঃ আরিফুল ইসলাম এর পরিচালনায় বক্তব্য রাখেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি ওলিউর রহমান, যুক্তরাজ্য প্রবাসি, বিশিষ্ট কমিউনিটি নেতা ও নাজাতুল উম্মা একাডেমির প্রতিষ্টাতা আব্দুল মজিদ ফটিক, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বব্বিদ্যালয়ের প্রফেসর ডঃ শাহ আলম, নাজাতুল উম্মা একাডেমির অন্যতম সহ সভাপতি হাফিজ মাওলানা শামসুল ইসলাম। এ সময় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শ্রীরামপুর বায়তুল মোয়াজ্জেম জামে মসজিদের মুয়াজ্জিন হাফিজ ফারুক আহমদ। দোয়া মাহফিল  পরিচালনা করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা ওলিউর রহমান।

এ সময় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধানগণ, বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন, স্কুল ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ, বিভিন্ন এলাকার বিশিষ্ট সমাজসেবী ও মুরব্বিয়ানগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে মধাহ্নভোজের আয়োজন করা হয়।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ