সিলেটে বিভিন্ন মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান, পুলিশ ফাঁড়ি পরিদর্শনে ১১নং ওয়ার্ড বিএনপি

প্রকাশিত:শনিবার, ১০ আগ ২০২৪ ০৭:০৮

সিলেটে বিভিন্ন মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান, পুলিশ ফাঁড়ি পরিদর্শনে ১১নং ওয়ার্ড বিএনপি

Manual4 Ad Code

সুরমাভিউ:-  সিলেট মহানগরীর ১১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রিকাবীবাজার, লামাবাজার, লালাদিঘিরপার সহ লামাবাজার পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

গত ৯ আগস্ট শুক্রবার বাদ জুম্মা মহানগরীর ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ কবির আহমদ এর নেতৃত্বে লামাবাজারস্থ শ্রীশ্রী তিন মন্দির শিববাড়ী, লালাদিঘিরপাড় মণিপুরীপাড়া মহাপ্রভু মন্দির, জয় মা দুর্গা মন্দির সহ আরো দুটি মন্দির ও লামাবাজার পুলিশ ফাঁড়ি এবং ওয়ার্ডের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন মন্দির কর্তৃপক্ষ সহ ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় হয়। তারা উভয়ে শান্তির জন্য অত্র ওয়ার্ড এলাকার শান্তি-শৃঙ্খলা যে কোন মূল্যে রক্ষার কাজে একমত পোষণ করেন। নেতৃবৃন্দ বলেন, যদি বিএনপি’র নাম ব্যবহার করে কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করে তাহলে প্রতিরোধ গড়ে তোলে তাদেরকে ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপার্দ করার জন্য অনুরোধ করেন। এ ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

Manual1 Ad Code

পরিদর্শন কালে সিলেট জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাকিল মুর্শেদ, ১১নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি জয়নাল আবেদিন, আশরাফ উদ্দিন, মুহিবুর রহমান মন্তাজ, শাহাদত আহমদ চৌধুরী, ফখরুল ইসলাম, আমিনুর রহমান, সুফিয়ান আহমদ বাপ্পী, রায়হান আহমদ, বেলাল আহমদ, সোহেল আহমদ, লিমন আহমদ, জুম্মান আহমদ, দীলিপ কুমার, নাজমুল ইসলাম, ফিরোজ আহমদ, কাওছার আহমদ, ১২নং ওয়ার্ড বিএনপি নেতা সামাদ আহমদ, ছাত্র নেতা আব্দুস সালাম টিপু, কৃষ্ণ ঘোষ, অমৃত, পাপ্পু আহমদ, সাহেদ আহমদ চৌধুরী, রায়হান আহমদ, মোঃ ফয়ছল আহমদ, ফলিক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ