সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার ফজলুরকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা

প্রকাশিত:শনিবার, ১০ আগ ২০২৪ ০৪:০৮

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার ফজলুরকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা

Manual6 Ad Code

অযোগ্যতা, দুর্নীতি, অর্থ আত্মসাৎ, স্বজনপ্রীতি, অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও দলীয়করণসহ একাধিক অভিযোগে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবুল কালাম মোহাম্মদ ফজলুর রহমানকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করেছেন।

Manual2 Ad Code

গত ৭ আগস্ট তাকে অবাঞ্চিত ঘোষণা করা হয়। একই সাথে তার সকল প্রকার অপকর্মের সহযোগী অফিসারদেরও ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেন, যথাযথ যোগ্যতা না থাকা সত্ত্বেও ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধ পন্থায়, এম সি কলেজ, সিলেটের শীর্ষ সন্ত্রাসী সাবেক ছাত্রলীগ নেতা আবুল কালাম মোহাম্মদ ফজলুর রহমান এই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের পদ দখল করে দুর্নীতির মহোৎসব শুরু করেন। সেই সাথে তার দুর্নীতি-অনিয়মসহ সকল প্রকার অপকর্মের প্রতিবাদ করায় নীরিহ কর্মকর্তা-কর্মচারীদেরকে নানাভাবে হয়রানি করতে থাকেন।

Manual7 Ad Code

উল্লেখ্য, অবাঞ্চিত ঘোষণাকালে বিক্ষুব্ধ ও নির্যাতিত কর্মকর্তা-কর্মচারীরা আবুল কালাম মোহাম্মদ ফজলুর রহমানের ছবিতে জুতার মালা পড়িয়ে ক্যাম্পাসে মিছিল করেন।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ