জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন : সিলেটে নিরাপত্তা জোরদার

প্রকাশিত:বৃহস্পতিবার, ০১ আগ ২০২৪ ১০:০৮

জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন : সিলেটে নিরাপত্তা জোরদার

Manual2 Ad Code

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দলটির ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধ করেছে সরকার। নিষিদ্ধের পরে যেকোনো ধরনের সন্ত্রাস-নাশকতা মোকাবিলা করতে প্রস্তুত সিলেট মেট্রপলিটন (এসএমপি) পুলিশ। জামায়াতে নিষিদ্ধের প্রজ্ঞাপন জারির পর সিলেট নগরীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Manual5 Ad Code

আজ বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি জানান।

Manual5 Ad Code

তিনি জানান, সিলেটে যেকোনো ধরনের সন্ত্রাস-নাশকতা মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে পুলিশ। ইতোমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়াও বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

Manual2 Ad Code

সরকারের নির্বাহী আদেশে সন্ত্রাসবিরোধী আইনের ১৮(১) ধারা অনুযায়ী জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও তাদের অন্যান্য অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ