সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রলীগ নেতার পদত্যাগ

প্রকাশিত:বুধবার, ১৭ জুলা ২০২৪ ১১:০৭

সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রলীগ নেতার পদত্যাগ

Manual5 Ad Code

সুরমাভিউ:-  সিলেটের গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের কমিটি থেকে পদত্যাগ করেছেন উপ-দপ্তর সম্পাদক তাহমিদ হোসেন। মঙ্গলবার (১৬ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের ব্যক্তিগত আইডিতে তিনি তার পদত্যাগের বিষয়টি শেয়ার করেন।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেন…

Manual3 Ad Code

যে ছাত্রলীগ মরলে ৯০% মানুষ আলহামদুলিল্লাহ বলে, সেই সংগঠনের একজন কর্মী থেকে আজকে বিদায় নিলাম…! ( আমি গোলাপগঞ্জ পৌর- ছাএলীগ এর উপ-দপ্তর সম্পাদক )Screenshot 20240717 010331 Facebook - BD Sylhet News

Manual4 Ad Code

এ দিকে, মঙ্গলবার (১৬ জুলাই) রাতে গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক তাহমিদ হোসেনকে তার স্বীয় পদ থেকে বহিষ্কার করা হলো।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ছাত্রলীগের গোলাপগঞ্জ পৌর শাখার এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলা ও আদর্শ পরিপন্হি কাজে জড়িত থাকায় পৌর ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক তাহমিদ হোসেনকে তার স্বীয় পদ থেকে বহিষ্কার করা হলো।

Manual1 Ad Code

 

FB IMG 1721165794586 - BD Sylhet News

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ