হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
প্রকাশিত:Wednesday, 05 Jun 2024 08:06
Manual8 Ad Code
সুরমাভিউ:- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। বুধবার (৫ জুন) দুপুর ১২ টায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এরপর বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুল বাসেত।
জলজ সম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের চেয়ারম্যান ইফতেখার আহমেদ ফাগুনের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুল বাসেত।
এছাড়া আরও বক্তব্য রাখেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের পরিচালক সহযোগী অধ্যাপক ড. অরুণ চন্দ্র বর্মণ, সহকারী প্রক্টর ড. মোঃ আবুবকর সিদ্দীক, সহকারী প্রভোস্ট ডাঃ জাকিয়া সুলতানা কলি, পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক শাকির আহম্মেদ, সহকারী রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ নাহিদ হাসান।
উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুল বাসেত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখার আহবান জানান। তিনি বৃক্ষরোপণের গুরুত্ব, প্লাস্টিকের ব্যবহার সীমিতকরণ ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন।
এরপর উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুল বাসেত ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচী ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।
বিকালে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রকল্পের প্রদর্শনী পরিদর্শন করেন উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ। পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক শাকির আহম্মেদের তত্ত্বাবধানে পরিবেশ সংরক্ষণ ও পুনরুদ্ধার সংশ্লিষ্ট এসব প্রদর্শনী তৈরি করেন শিক্ষার্থীবৃন্দ।