মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কে গাড়ি চাপায় এক অবসর প্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু

প্রকাশিত:রবিবার, ০৫ মে ২০২৪ ০২:০৫

মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কে গাড়ি চাপায় এক অবসর প্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু

Manual6 Ad Code

শেখ মো শাহীন উদ্দীন:-  হবিগঞ্জের মাধবপুর উপজেলা ঢাকা সিলেট মহাসড়কে শাহাজীবাজার দরগা গেইট স্টার সিরামিক্স কোম্পানি দক্ষিণ পাশে, আজ ,৫ মে ২৪ ইং রাত আনুমানিক ৯.৪৫ মিনিটে সময় অজানা এক গাড়ি চাপায় প্রাণ অবসর প্রাপ্ত সেনা সদস্যের।

অবসর প্রাপ্ত সেনা সদস্যের শা শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের নুরপুর গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে মুহাম্মদ সবুর হোসেন (৪৫) বাই সাইকেলে করে বাড়িতে থেকে তার কর্মস্থল চারু সিরামিক্স কোম্পানিতে যাওয়ার পথে স্টার সিরামিক্স কোম্পানির সামনে অজানা এক গাড়ি চাপায় নিহত হয়। নিহত সবুর হোসেন চারু সিরামিক্স কোম্পানির নিরাপত্তা প্রহরীর ইনচার্জের দায়িত্বে ছিলেন, গাড়ি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরত হাল করেন।

Manual7 Ad Code

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বদরুল আলম জানান, নিহত সেনা সদস্যের লাশ হাইওয়ে থানায় রয়েছেন নিহতের পরিবারের সাথে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে, তবে কোন যানবাহনের আঘাত তিনি মারা যান সে বিষয়ে এখন ও পর্যন্ত কোন তথ্য পাওয়া যায়নি।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ