মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে

প্রকাশিত:বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ ০২:০৫

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে

Manual1 Ad Code

সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিতলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। এর মধ্যে একই পরিবারের চারজন ও গাড়িচালক দুর্ঘটনার শিকার হয়ে নিহত হয়েছেন।

বুধবার দিবাগত (২ মে) রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

Manual3 Ad Code

নিহতরা হলেন, পটুয়াখালীর গলাচিপার বোয়ালিয়া এলাকার মো. জামাল (৪০), তার স্ত্রী কামরুন্নাহার (৩৫), ছেলে মো. অনন্ত (১১), জামালের ভাই মো. এনামুল (৩৫) ও গাড়ি চালক বরিশালের বকেরগঞ্জের ইউনুস বেপারীর ছেলে হারুন বেপরী (৩৪)।

তিনি জানান, বিদেশ থেকে ফেরা এক ব্যক্তি ও অন্যদের নিয়ে প্রাইভেটকারে করে রাতে ঢাকা থেকে ছেড়ে আসে। রাত দেড়টার দিকে হরিতলা নামক জায়গায় পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

ওসি জানান জানান, বিদেশ থেকে ফেরা এক ব্যক্তি ও অন্যদের নিয়ে প্রাইভেটকারটি রাতে সিলেট থেকে ছেড়ে আসে। রাত দেড়টার দিকে হরিতলা নামক জায়গায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়।

Manual3 Ad Code

পুলিশ জানায়, মরদেহগুলো হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ