মাধবপুরে সহকারী শিক্ষক ও সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতির যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত:বুধবার, ০৩ এপ্রি ২০২৪ ১০:০৪

মাধবপুরে সহকারী শিক্ষক ও সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতির যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Manual8 Ad Code

শেখ মো শাহীন উদ্দীন:-  হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতির যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৩ এপ্রিল) সন্ধ্যায় মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের কক্ষে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতি মাধবপুর উপজেলা শাখার যৌথ আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বহরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফুল রহমান আরিফ, সঞ্চালনায় করেন সংগঠনের সভাপতি মোঃ কামাল উদ্দিন।

Manual8 Ad Code

এসময় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম জাকিরুল হাসান, বিজয়নগর উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি এবিএম মুর্শিদ কামাল, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ এরশাদ আলী, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ লক্ষীপুর কলেজের প্রিন্সিপাল নির্মল ইন্দু সরকার প্রমূখ।

Manual4 Ad Code

উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল নাজিম, কবির আহমেদ, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শিক্ষক সমিতির সকল শিক্ষক বৃন্দ এবং সাংবাদিক বৃন্দ।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ