১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ১৬ মার্চ ২০২৪ ১১:০৩
শেখ মোঃ শাহীন উদ্দিন:- হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউপির ভান্ডারুয়া গ্রামের দুখু সরকারের গৃহ নির্মাণের কাজে সর্ব মহলে প্রশংসিত হচ্ছেন একঝাঁক তরুন যুবক ও একটি সমাজসেবা সংগঠন।
১৫মার্চ (শুক্রবার) সকালে মাধবপুর উপজেলা সদরের বেশ কয়েকজন তরুন যুবক ও লোহাইদ সমাজসেবা সংগঠন এর যৌথ উদ্যোগে তিন কক্ষ বিশিষ্ট দু’চালা ঘর নির্মাণের উদ্বোধন করেন তারা।
স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মন্নান মিয়া উপস্থিতিতে দুই গ্রুপের সদস্যদের নিয়ে গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এমন ঘর নির্মানের কাজ দেখে দুখু সরকারের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, দীর্ঘদিন যাবত রোদ বৃষ্টিতে ভাঙ্গা ঘরে দিন-পাত কাটিয়ে জীবন যাপন করে আসছিলাম। আমার জীবনের শেষ ইচ্ছা ছিল ভালো একটা ঘরে থেকে জীবনের শেষ সময়টাতে কাটাতে৷ আজকে আপনারা আমার সেই ইচ্ছাটুকু পূরণ করেছেন।
এসময় সেচ্ছাসেবক তাওহীদ ইসলাম বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি এমন অসহায় ৫০টি গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে দিব৷ এর আগেও আমরা একটি ঘর নির্মাণ করে দিয়েছি এবং ২য় ঘরের কাজ চলমান রেখেছি। আশাকরি এটাও দু’এক দিনের ভিতরেই সম্পূর্ণ কাজ শেষ করে তাদেরকে উপহার হিসেবে বুঝিয়ে দিতে পারবো।
এছাড়াও এমন অসহায় অবহেলিতআরও ৪৮ টি ঘর নির্মাণ করে দেওয়ার পরিকল্পনা আছে আমাদের। ধারাবাহিক ভাবে এসব কাজ চলমান থাকবে ইনশাআল্লাহ্। এমনি কারও জানাস্বত্তে এমন কোন অসহায় পরিবার থাকলে আমাদেরকে জানাতে পারেন।
আমরা যাচাই-বাছাই করে দেখবো। এমনকি যদি তারা পাওয়ার উপযোগী হন তাহলে তাদেরকেও আমরা গৃহ নির্মাণ করে দেওয়ার আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জনাব সৈয়দ বোরহান উদ্দিন, মোঃ জহিরুল ইসলাম জহির মোঃ মামুন মিয়া, মোঃ ইমন খাঁন,হৃদয় আহমেদ, নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, শাহীন মিয়া সহ প্রমুখ।
Helpline - +88 01719305766