|
প্রকাশিত:Wednesday, 13 Mar 2024 12:03
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ইফতার পার্টিতে নিষেধাজ্ঞা দেওয়ার প্রতিবাদে গণ-ইফতার ও র্যালি বের করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১২ মার্চ) বাদ আসর সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ গণ-ইফতারের আয়োজন করেন।
এসময় বক্তারা বলেন, শাবিপ্রবি এবং নোবিপ্রবিতে এই নোটিশের মাধ্যমে বাঙালি মুসলিমদের হাজার বছরের সংস্কৃতির ওপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে এবং এটা নাস্তিক্যের চক্রান্ত। বাংলাদেশে এমন চক্রান্ত মেনে নেওয়া হবে না। অনতিবিলম্বে, এ ধরণের নোটিশ বন্ধ চাই। এসময় দ্রব্যমূল্যের দাম কমিয়ে আনার আহ্বান জানানো হয়।
দর্শন বিভাগের মাসুম বিল্লাহ বলেন, একটি মহল চায়, বাংলাদেশ থেকে ইসলামিক কালচার উঠে যাক। আমরা এটা কখনো হতে দিতে পারি না। এ রকম সব ধরনের ঘৃণ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান আছে। কোনো নাস্তিক্যের মতাদর্শ বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করতে দিব না।
উল্লেখ্য, গত রোববার ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার পার্টি আয়োজন না করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পরদিন সোমবার সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও প্রধানমন্ত্রীর নির্দেশের কথা উল্লেখ করে ইফতার পার্টি আয়োজন না করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি দেয়।
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :৮০ তপোবন মেইন রোড আখালিয়া সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766