মাধবপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

প্রকাশিত:রবিবার, ১০ মার্চ ২০২৪ ০৯:০৩

মাধবপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

Manual1 Ad Code

মাধবপুর( হবিগঞ্জ) সংবাদদাতা:-  হবিগঞ্জের মাধবপুরে ট্রেনে কাটা পড়ে মহসিন মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। তিনি মাধবপুর পৌরসভার ৫ নাম্বার ওয়ার্ডের গুমটিয়া এলাকার মৃত লাল মিয়ার পুত্র।

Manual4 Ad Code

রবিবার (১০ মার্চ) দুপুর ৩ টার দিকে সিলেট -আখাউড়া রেলওয়ে সেকশনের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া রেলস্টেশনের নিকট এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে তেলিয়াপাড়া রেলস্টেশনের উত্তর দিকে পরমানন্দপুর ব্রিজের নিকট সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধ মহসিন মোল্লা নিহত হয়। মাঝেমধ্যে তার মাথায় একটু সমস্যা দেখা দিত বলে এলাকার লোকজন জানায়।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের এটিএসআই মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

Manual4 Ad Code

এটিএসআই মোহাম্মদ জাহাঙ্গীর আলম সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ