লাখ ভোটের ব্যবধানে ফের মেয়র নির্বাচিত হলেন ইকরামুল হক টিটু

প্রকাশিত:Sunday, 10 Mar 2024 09:03

লাখ ভোটের ব্যবধানে ফের মেয়র নির্বাচিত হলেন ইকরামুল হক টিটু

Manual4 Ad Code

দ্বিতীয় দফায় ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হলেন সদ্য সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক (টিটু)।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে সব কেন্দ্রের (১২৮টি) ফলাফল ঘোষিত হয়েছে।

ঘোষিত ফলাফলে দেখা যায় তিনি পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাদেকুল হক খান হাতি প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৭৬৩ ভোট।

Manual1 Ad Code

টাউন হলের তারেক স্মৃতি মিলনায়তনে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে এই ফল ঘোষণা করেন ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী।

Manual3 Ad Code

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে এবার মেয়র পদে মোট প্রার্থী ছিলেন পাঁচজন। অন্যান্য প্রার্থীদের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেসামুল আলম (ঘোড়া প্রতীক) পেয়েছেন ১০ হাজার ৭৭৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী রেজাউল হক (হরিণ) পেয়েছেন ১ হাজার ৪৮৭ ভোট। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম (লাঙ্গল) পেয়েছেন ১ হাজার ৩২১ ভোট।

Manual5 Ad Code

২০১৮ সালের অক্টোবর মাসে ময়মনসিংহ সিটি করপোরেশন গঠিত হয়। ২০১৯ সালের ৫ মে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন ইকরামুল হক। এবার নিজ দলের একাধিক নেতা প্রার্থী হওয়ায় প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয় ইকরামুলকে।

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন। নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৬১৫ আর পুরুষ ১ লাখ ৬৩ হাজার ৮৭২ জন। হিজড়া ভোটার ৯ জন। নির্বাচনে ভোট পড়েছে ৫৬ দশমিক ৩০ শতাংশ। এবার ১২৮টি কেন্দ্রের সব কটিতেই ইভিএমে ভোট গ্রহণ করা হয়।

ময়মনসিংহ সিটি করপোরেশনে মোট ৩৩টি ওয়ার্ড। মেয়র পদে ৫ জন ছাড়াও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৯ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় একটি ওয়ার্ডের কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বেশির ভাগ ওয়ার্ডেই প্রার্থীর সংখ্যা ছিল ৪ থেকে ৬ জন। সর্বোচ্চ ৮ জন প্রার্থী ছিলেন ৩টি ওয়ার্ডে।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ