সৌদিআরবে সফর জেলে আটক বাংলাদেশী নারী শ্রমিকদের বাঁচার আকুতি!

প্রকাশিত:সোমবার, ১৯ ফেব্রু ২০২৪ ০৯:০২

সৌদিআরবে সফর জেলে আটক বাংলাদেশী নারী শ্রমিকদের বাঁচার আকুতি!

Manual5 Ad Code

শেখ মো শাহীন উদ্দীন:-  বুঝে না বুঝে আর্থিক অনটনে কেউবা দালালের খপ্পরে পড়ে সৌদিআরব গিয়ে মাসুল দিচ্ছেন তবে বাংলাদেশী নারী শ্রমিকরা।বাংলাদেশের বিভিন্ন জেলার প্রায় ২ শতাধিক নারী শ্রমিক সৌদিআরবের রিয়াদের জন্য জনদরিয়া এলাকার সফর জেলে আটক।

ভুক্তভোগী নারী শ্রমিকদের অভিযোগ,তারা সেখানে নির্যাতনের শিকার, কাউকে কাউকে সেখান থেকে বিক্রিও করে দেওয়া হচ্ছে অন্যত্র। তাদেরকে খাওয়া-দাওয়া দেওয়া হচ্ছে না। অত্যন্ত অসুস্থ হলেও চিকিৎসা দেওয়া হচ্ছে না।বিনা চিকিৎসায় অনেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন সফর জেলের ২৪ নং কক্ষে যাদের আটক করে রাখা হয়। এর মধ্যে কয়েকজন মারা গিয়েছে।

জানা যায়,মানিকগঞ্জের রেখা বেগম পাসপোর্ট নং-A05819657,কেরানিগঞ্জের সেজু বেগম পাসপোর্ট নং AO6846514,ঢাকার আশুলিয়ার শান্তা আক্তার পাসপোর্ট নং A07632159,ঢাকার মিরপুরের হুসনে আরা পাসপোর্ট নং A00653367,পটুয়াখালীর আকলিমা বেগম পাসপোর্ট নং BY 0681956 এর মতন প্রায় ২ শতাধিক নারী মুক্তিদিন গুনছেন।কবে ফিরবে দেশে!মুক্তি পাবে নির্যাতনের ওই কারাগার থেকে!

Manual5 Ad Code

ভুক্তভোগীরা আরো জানাচ্ছেন,ফিলিপাইন,পাকিস্তান ভারতসহ অনেক দেশের নারীদের দ্রুতই দেশে ফিরিয়ে দেওয়া হচ্ছে সম্মানের সাথে। কিন্তু কূটনৈতিক ব্যর্থতায় বাংলাদেশের নারীদের সাথে দিনের পর দিন অমানবিক নির্যাতন করে যাচ্ছেন কেন তাদের জিজ্ঞাসা।অনেক সময় দেশে পাঠাবে বড় কথা উল্টো নির্যাতনকারী কফিলের হাতেই তুলে দেয়া হচ্ছে কাউকে কাউকে।

Manual7 Ad Code

এদের মধ্যে অনেকেই অনাচিকিৎসার মৃত্যুবরণ করেছেন বলে জানা যায়। তাদের উপর চলছে নানা কায়দায় বিভিন্ন ধরনের পাশবিক নির্যাতন।ভিডিও কল ইমুর মাধ্যমে প্রতিবেদককে জানাচ্ছিলেন কান্নাভড়া কন্ঠে আর বারবার মাননীয় প্রধানমন্ত্রীর সাহায্য চাচ্ছেন এদেরকে উদ্ধারের।

Manual1 Ad Code

এ ব্যাপারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ দায়ের করার পরামর্শ দেন।

Manual6 Ad Code