১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ১৫ ফেব্রু ২০২৪ ০৬:০২
শেখ মো শাহীন উদ্দীন:- হবিগঞ্জের মাধবপুরে এসএসসি, দাখিল ও সমমানের পরিক্ষা ২০২৪ইং এর প্রথম দিনে ১১ জন পরিক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) মাধবপুর উপজেলায় চলতি বছর এসএসসি ও সমমানের পরিক্ষায় প্রথম দিনে ৬ টি কেন্দ্রে মোট পরিক্ষার্থী ছিল ৩০০৯ জন। এরমধ্যে এসএসসি পরিক্ষার্থী ২৬০৪ জনের মধ্যে উপস্থিত ছিলেন ২৫৯৭ জন, ৭ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
দাখিল পরিক্ষার্থী মোট ২৬৩ জনের মধ্যে ২৬০ জন পরিক্ষায় অংশগ্রহণ করেন, ৩ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। ভোকেশনাল ১৪২ জন পরিক্ষার্থীর মধ্যে ১৪১ জন পরিক্ষায় অংশগ্রহণ করেন, ১ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মো: সিরাজুল হক জানান, প্রথম দিনে কোন পরিক্ষার্থী বহিষ্কার হয়নি।
Helpline - +88 01719305766