মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গাঁজাসহ আটক -১

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৫ ফেব্রু ২০২৪ ০৫:০২

মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গাঁজাসহ আটক -১

Manual5 Ad Code

শেখ মো শাহীন উদ্দীন:-  হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গাঁজাসহ কামরুল মিয়া (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের আবুল কাশেম এর পুত্র।

Manual3 Ad Code

পুলিশ সুত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ৯ টায় মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই অনিক চন্দ্র দেব এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের শাহপুর বাজারে অভিযান চালিয়ে ১৪০ বোতল ভারতীয় মদ ও ৪ কেজি গাঁজাসহ কামরুল মিয়া কে গ্রেপ্তার করেন।

Manual1 Ad Code

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান,ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ