নেত্রকোনার ৫টির মধ্যে ১টি স্বতন্ত্র ও ৪টি নৌকার বিজয়ী প্রার্থী

প্রকাশিত:Monday, 08 Jan 2024 04:01

নেত্রকোনার ৫টির মধ্যে ১টি স্বতন্ত্র ও ৪টি নৌকার বিজয়ী প্রার্থী

Manual6 Ad Code

মোঃ জিয়াউল হক (বারহাট্টা) নেত্রকোনা প্রতিনিধি;

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনার ৫টি সংসদীয় আসনের মধ্যে ৪টিতে নৌকা ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজ ও রিটার্নিং অফিসার (৭ জানুয়ারি) রবিবার প্রার্থীদের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে রাত সাড়ে ১০ টজেলা প্রশাসন সম্মেলন কক্ষে বেসরকারী ভাবে নির্বাচিত সংসদ সদস্য ও অন্যান্য প্রার্থীদের ফলাফল ঘোষনা করেন।

Manual7 Ad Code

প্রার্থীদের ফলাফল ঘোষনা অনুযায়ী-
নেত্রকোনা-১: (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী (নৌকা) প্রতীক নিয়ে মোশতাক আহমেদ রুহী ১,০৫৯১৯ (১ লক্ষ ৫৯ হাজার ১৯) ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) প্রতীক নিয়ে জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার পেয়েছেন ২৫,২১৯ (২৫ হাজার ২ শত ১৯) ভোট।

Manual8 Ad Code

নেত্রকোনা-২: (সদর-বারহাট্টা) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী (নৌকা) প্রতীক নিয়ে বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু ১,০৫,৩৫৩ (১ লক্ষ ৫ হাজার ৩ শত ৫৩ ভোট) পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বী স্বতন্ত্র প্রার্থী (ঈগল) প্রতীক নিয়ে সাবেক যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আরিফ খান জয় পেয়েছেন ৮৬,২৮৭ (৮৬ হাজার ২ শত ৮৭) ভোট।

Manual2 Ad Code

নেত্রকোনা-৩: (আটপাড়া কেন্দুয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) প্রতীক নিয়ে সাবেক সংসদ সদস্য ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টু ৭৬,৬৭৩ (৭৬ হাজার ৬ শত ৭৩) ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী (নৌকা)প্রতীক নিয়ে কেন্দ্রীয় আওয়ামীলীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল পেয়েছেন ৭৪,৫৫০ (৭৪ হাজার ৫ শত ৫০) ভোট।

নেত্রকোনা-৪: (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ি) আসনে আওয়মীলীগ মনোনীত প্রার্থী (নৌকা) প্রতীক নিয়ে সাজ্জাদুল হাসান ১,০৮৮,৬৮ (১ লক্ষ ৮৮ হাজার ৬৮) ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী (লাঙ্গল) প্রতীক নিয়ে মোঃ লিয়াকত আলী খান এডভোকেট পেয়েছেন ৫,৭৫৯ (৫ হাজার ৭ শত ৫৯) ভোট।

নেত্রকোনা-৫: (পূর্বধলা) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী (নৌকা) প্রতীক নিয়ে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ৭৯,৬৪৭ (৭৯ হাজার ৬ শত ৪৭) ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বী স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) প্রতীক নিয়ে মাজহারুল ইসলাম সোহেল ফকির পেয়েছেন ২৭,২১৪ (২৭ হাজার ২ শত ১৪) ভোট।

বেসরকারী ফলাফল ঘোষনার সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মামুন খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অমিনেষ সোম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিপিন চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আশিক নূরসহ অন্যরা

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ