বাগমারায় স্বতন্ত্র প্রার্থী এনামূলের নির্বাচনী গণসংযোগে হামলায় রণক্ষেত্র, আটক ২

প্রকাশিত:Sunday, 31 Dec 2023 07:12

বাগমারায় স্বতন্ত্র প্রার্থী এনামূলের নির্বাচনী গণসংযোগে হামলায় রণক্ষেত্র, আটক ২

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ

Manual4 Ad Code

রাজশাহী-৪ (বাগমারা) আসনের স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের প্রচার মিছিলে হামলা চালানো হয়েছে। এ আসনের নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকরা আজ রোববার বিকেলে বাগমারার মাদিরাগঞ্জ বাজারে এ হামলা। স্বতন্ত্র প্রার্থী এমপি এনামুল হকের সমর্থকদের উপর স্বশস্ত্র হামলায় ৩০ জন আহত হয়েছেন।
সংঘর্ষে সময় রণক্ষেত্রে পরিণত হয় বাগমারার মাদারিগঞ্জ বাজার। পরে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা ও থানা পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় পুরো মাদারিগঞ্জ বাজার থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনার পর মাদারিগঞ্জ বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা নৌকার প্রার্থী আবুল কালামের সমর্থক বলে জানিয়েছে বাগমারা থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শরা জানান, আজ রোববার বিকেলের দিকে বাগমারা উপজেলার মাদারীগঞ্জ বাজারে নির্বাচনী প্রচার মিছিল করছিলেন এ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান এমপি এনামুল হক। এসময় আগে থেকে ঔঁৎ পেতে থাকা নৌকার প্রার্থী কালামের সমর্থকরা দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে এনামুলের প্রচার মিছিলে উপর হামলা চালায়। এসময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে স্বতন্ত্র প্রার্থী এনামুলের ৩০জন নেতাকর্মী আহত হন। এছাড়াও এমপি এনামুল হকও ইটের আঘাতে আহত হয়েছেন।

খবর পেয়ে বাগমারা থানা পুলিশ ও বিজিপি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় দুইজনকে আটক করে পুলিশ। আটকৃতরা হলেন লাউপাড়া গ্রামের আফজাল হোসেন ও একজন ভবানীগঞ্জ এলাকার একজন রয়েছে। সংঘর্ষের সময় দুপক্ষের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় মাদারিগঞ্জ বাজারের লোকজন দিকবিদিক ছুটাছুটি করতে থাকে। সংঘর্ষের সময় মাদারিগঞ্জ বাজার রণক্ষেত্রে পরিণত হয়।

Manual6 Ad Code

বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার জানান, ঘটনা ঘটার সাথে সাথে সেখানে অতিরিক্ত পুলিশ ও বিজিপি মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

Manual6 Ad Code

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মুখপাত্র রফিকুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে দুই পক্ষকে সরিয়ে দেয়। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে ।

Manual3 Ad Code

এদিকে ঘটনার পর প্রতিবাদ সমাবেশ করেন এমপি এনামুল হক। তিনি তার সমর্থকদের উপর বর্বর হামলার নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে তার নেতাকর্মী সমর্থকদের সতর্ক থাকার নিদের্শ দেন

এ সংক্রান্ত আরও সংবাদ