জনপ্রিয় টেলিভিশন নিউজ ২৪-এ নিয়োগ পেলেন ওয়েছ

প্রকাশিত:শুক্রবার, ২৯ ডিসে ২০২৩ ০৬:১২

জনপ্রিয় টেলিভিশন নিউজ ২৪-এ নিয়োগ পেলেন ওয়েছ

Manual2 Ad Code

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ভুরাখালী গ্রামের প্রয়াত যুদ্ধাহত বীর মুক্তিযুদ্ধা আব্দুল হকের ছোট ছেলে, তরুণ সাংবাদিক আমিনুল হক ওয়েছ যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টার প্রতিনিধি হিসেবে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন নিউজ ২৪ এ নিয়োগ পেয়েছেন, নিউজ ২৪ এর ব্যবস্থাপনা সম্পাদক রাহুল রাহা স্বাক্ষরিত পত্রে তাকে নিয়োগ দেওয়া হয়।

Manual5 Ad Code

এছাড়াও আমিনুল হক ওয়েছ এটিএন বাংলা ইউকের গ্রেটার ম্যানচেষ্টারে প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। তিনি সুরমা ভিউ টোয়েন্টিফোর ডটকম এর যুক্তরাজ্য প্রতিনিধি সহ বিভিন্ন পত্রপত্রিকার সাথে সম্পৃক্ত রয়েছেন।

Manual4 Ad Code

সাংবাদিকতার পাশাপাশি তিনি সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত। ব্যক্তি জীবনে ওয়েছ একজন প্রফেশনাল ফটোগ্রাফার, ছবি আকাঁ তার বেশ পছন্দের বিষয়।

Manual3 Ad Code

সংবাদ সংক্রান্ত প্রয়োজনে এই নাম্বারে +44 7415 408713 যোগাযোগ করতে বলা হয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণে তিনি সকলের সহযোগিতা কামনা করছেন।