সিলেটে রেলে নাশকতা রোধে নিরাপত্তা জোরদার

প্রকাশিত:Saturday, 23 Dec 2023 04:12

সিলেটে রেলে নাশকতা রোধে নিরাপত্তা জোরদার

Manual5 Ad Code

সিলেটে রেলে নাশকতা রোধ ও যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

Manual7 Ad Code

শুক্রবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় সিলেট রেলস্টেশনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‌্যাব-৯।

Manual6 Ad Code

যেকোনো ধরনের নাশকতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে স্টেশনগুলোর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অত্যন্ত সতর্কতার সঙ্গে সাদা পোশাকে কাজ করছেন র‌্যাব সদস্যরা। একই সঙ্গে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

উইং কমান্ডার মো. মোমিনুল হক বলেন, ‘ট্রেনের যাত্রীদের জানমালের নিরাপত্তা ও রেললাইনের নাশকতা রোধে নিরাপত্তা জোরদার ও যেকোনো সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে র‌্যাব—৯ বদ্ধপরিকর। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে রেললাইন কেটে ফেলাসহ ট্রেনে অগ্নিসংযোগের মতো ঘটনা হচ্ছে। এমন পরিস্থিতিতে ট্রেনের নাশকতা রোধ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব-৯’র আওতাধীন এলাকা সিলেটসহ বিভাগের অন্যান্য জেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার রেলস্টেশনগুলোতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।’

Manual8 Ad Code

তিনি আরও বলেন, ‘রেলস্টেশনগুলোতে নিয়মিতভাবে রোবাস্ট পেট্রোল পরিচালনা করা হচ্ছে। নাশকতাকারী ও দুষ্কৃতকারীরা যেন কোনো দাহ্য পদার্থ, নাশকতা ও বিস্ফোরক দ্রব্য কিংবা অবৈধ মালামাল (মাদক, আগ্নেয়াস্ত্র) ইত্যাদি বহন করতে না পারে সেজন্য র‌্যাব-৯’র আওতাধীন স্টেশনগুলোর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিভিন্ন সময় ধারাবাহিকভাবে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’

সংবাদ সম্মেলনে এই কর্মকর্তা বলেন, ‘ট্রেনের যাত্রীদের নিরাপত্তার অংশ হিসেবে রেল স্টেশন এবং বিভিন্ন ট্রেনে র‌্যাব-৯’র বোম্ব ডিসপোজাল ইউনিট বিভিন্ন সময় সুইপিং কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি যেকোনো ধরনের নাশকতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে স্টেশনগুলোর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অত্যন্ত সর্তকতার সঙ্গে র‌্যাব—৯ কর্তৃক সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।’

এছাড়াও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে ট্রেন যাত্রার নিরাপত্তা নিশ্চিতে র‌্যাব—৯ কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলন শেষে সিলেট স্টেশনে অপেক্ষমাণ ট্রেনে এবং প্ল্যাটফর্মে র‌্যাব ৯—এর বোম্ব ডিসপোজাল ইউনিট সুইপিং কার্যক্রম পরিচালনা করে।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ