রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ণরত ২২ তরুণ-তরুণী আবাসিক হোটেল থেকে আটক

প্রকাশিত:Thursday, 21 Dec 2023 04:12

রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ণরত ২২ তরুণ-তরুণী আবাসিক হোটেল থেকে আটক

Manual3 Ad Code

রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ

রাজশাহীতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ণরত ২২ শিক্ষার্থীকে নগরীর গণকপাড়ায় অবস্থিত হোটেল গ্র্যান্ড নামের একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তাদের আটক করেছে পুলিশ।

Manual4 Ad Code

আজ বুধবার (২০ ডিসেম্বর) রাত ১১টা থেকে ২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Manual5 Ad Code

ডিবি পুলিশ জানায়, আটক শিক্ষার্থীরা বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থী।
অভিযোগ আছে, সাধারণ মানের এই আবাসিক হোটেলের কক্ষ ভাড়া নিয়ে প্রায় অসামাজিক কার্যকলাপ ও মাদক দ্রব্যের ছড়াছড়ি রয়েছে।

Manual5 Ad Code

তবে এই আবাসিক হোটেলটির মালিক রাজশাহীর তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার সুজন।
তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর নির্বাচনি সমন্বয়ক। হোটেলটিতে এমপি ওমর ফারুক চৌধুরীর পোস্টার ও ফেস্টুন বানিয়ে নিয়ে এসে রাখা হয়েছে। অভিযান চালানোর সময় এগুলো চোখে পড়েছে প্রশাসনের।

Manual8 Ad Code

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার (ডিবি) আরজিনা খাতুন জানান, রাজশাহী নগীর গণকপাড়ায় অবস্থিত হোটেল গ্র্যান্ডে অভিযান চালানো হয়। হোটেলটির কর্মীরা দেখাতে রাজি হচ্ছিলেন না। বিভিন্ন কক্ষ গিয়ে অভিযান চালিয়ে ২২ জনকে আটক করা হয়েছে। তারা সবাই রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। অভিযানের পর হোটেলের কর্মীরা পালিয়ে যান।

তিনি আরও জানান, আটক শিক্ষার্থীদের অভিভাবকদের ডাকা হয়েছে। এসব শিক্ষার্থীরা রাজশাহীর বাইরের। তাদের মধ্যে বেশির ভাগই বিভিন্ন হোস্টেল বা মেসে থাকেন। তাদের অভিভাবকরা এলে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে হোটেল মালিককেও ডাকা হয়েছে। তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

তবে হোটেলটির মালিক আবুল বাশার সুজনের সেল নম্বর বন্ধ পাওয়া গেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ