বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ভূঁইয়ার সহধর্মিণী আঞ্জুমান আরা বেগম আর নেই 

প্রকাশিত:Monday, 18 Dec 2023 01:12

বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ভূঁইয়ার সহধর্মিণী আঞ্জুমান আরা বেগম আর নেই 

Manual7 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ভূঁইয়ার সহধর্মিণী আঞ্জুমান আরা বেগম আর নেই। সোমবার ভোর ৩টা ৩০ মিনিটে  ইউনাইটেড হসপিটালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা গেছেন।ইনালিল্লাহে……রাজিউন।
বীর মুক্তিযোদ্ধা, ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, ফেনী কলেজের সাবেক ভিপি, ফেনী জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি, ফেনী জেলা জাসদ (ইনুর)সাবেক সভাপতি, ফেনীতে স্বাধীনতার প্রথম পতাকা উওোলক প্রিন্সিপাল আবু তাহের ভূঁইয়ার সহধর্মিণী আন্জুমান আরা বেগম ৬৩ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন।তিনি এর আগে বেশ কিছু দিন অসুস্থ ছিলেন।
মৃত্যু কালে তিনি ২ ছেলে ১ মেয়ে ও অসংখ্য, আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তিনি সাংবাদিক সাজ্জাদ হোসেন চিশতী (ডিইউজে, বিএফইউজে, ফেনী সাংবাদিক ফোরাম, চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম এর সদস্য, সাবেক ছাত্রলীগ নেতা, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা সদস্য, সামী হোসেন চিশতী সিডনি ইউনিভার্সিটির পরিচালক, নটরডেম ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক সামী হোসেন চিশতী, সরকারি কর্মকর্তা মেহজাবীন আক্তার ডায়নার মা।

এ সংক্রান্ত আরও সংবাদ