যশোরে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রিতে

প্রকাশিত:Monday, 11 Dec 2023 07:12

যশোরে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রিতে

Manual5 Ad Code

আরমান খান যশোর জেলা প্রতিনিধি:

Manual4 Ad Code

যশোরসহ গোটা দেশে জেঁকে বসেছে শীত। শহরাঞ্চলের চেয়ে গ্রামে বেশি শীত অনুভূত হচ্ছে। এতে বেকায়দায় পড়েছে গরীব মানুষেরা। আবহাওয়া অধিদফতর বলছে, তাপমাত্রা কমে নামতে পারে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
চলতি সপ্তাহে ভারতের অন্ধ্রপ্রদেশে প্রবল ঘূর্ণিঝড় আঘাত হানে। এর প্রভাবে যশোরে টানা দু’দিন বৃষ্টিপাত হয়। আবহাওয়া অফিস বলেছিল এ বৃষ্টির পরই যশোরে জেঁকে বসবে শীত। সেই তথ্যানুযায়ী যশোরে রোববার রাত থেকে তীব্র শীত অনুভূত হচ্ছে। এতে বেকায়দায় পড়েছে সাধারণ মানুষ। হঠাৎ করেই তীব্র শীতে তারা কাহিল হয়ে পড়েছে। শ্রমজীবী মানুষদের শীতের ভোরে উঠেই কাজে যেতে হচ্ছে। জীবনের প্রয়োজনে এছাড়া তাদের আর কোন উপায় নেই। আবহাওয়া অফিস বলছে, এ তাপমাত্রা আরো কমতে পারে। কয়েকদিনের মধ্যে তাপমাত্র কমে ৩ ডিগ্রি সেলসিয়াসে দাড়াতে পারে।
সোমবার (১১ ডিসেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোরসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এসময় রাত এবং দিনের তাপমাত্রা কমতে পারে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। যদিও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এখন থেকে তাপমাত্রা কমতে থাকবে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিলো টেকনাফে ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ