লুটনে দিন ব্যাপি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত:সোমবার, ২৭ নভে ২০২৩ ০৫:১১

লুটনে দিন ব্যাপি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

Manual6 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি:-  দাওয়াতুল ইসলাম লুটন শাখার উদ্যোগে স্থানীয় রাইনহাম ওয়ে কমিউনিটি সেন্টারে রবিবার দিন ব্যাপি এক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

লুটন শাখার সভাপতির সূচনা বক্তব্যের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরুর পর অর্থসহ কোরআন তেলাওয়াত করেন লুটন শাখার সহসভাপতি জনাব ইমাম নূরুর রহমান।

Manual5 Ad Code

কেন্দ্রীয় তারবিয়্যা সেক্রেটারি জনাব ব্যারিস্টার আব্দুল্লাহ এম রফিকুল ইসলাম এর সঞ্চালনায় পরিচালিত বৈঠকে দারসুল কোরআন পেশ করেন কেন্দ্রীয় ডেপুটি সেক্রেটারী হাফিজ মাওলানা আব্দুল মুকিত।

বাইয়্যাতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ক আলোচনা পেশ করেন কেন্দ্রীয় আমীর হাফিজ মাওলানা আবু সাঈদ। সদস্য, মর্যাদা, গুরুত্ব ও দায়িত্ব সম্পর্কিত আলোচনা পেশ করেন কেন্দ্রীয় নায়েবে আমীর জনাব ব্যারিস্টার মাওলানা আব্দুল মালিক।

Manual5 Ad Code

শিক্ষা বৈঠক নির্দেশনা ও করণীয় বিষয়ক আলোচনা পেশ করেন নায়েবে আমীর জনাব হাসান মঈন উদ্দিন। লুটন শাখার সেক্রেটারি জনাব আব্দুল করিম জলিল সার্বিক অনুষ্ঠানের তত্ত্বাবধায়ক হিসাবে দায়িত্ব পালন করেন। খাদ্য পরিবেশন করেন লুটনের ট্রেজারার ফারুক আহমেদ পারভেজ।

অর্ধ শতাধিক পুরুষ ও মহিলা কর্মী সারাদিন ব্যাপি এই শিক্ষা বৈঠকে উপস্থিত ছিলেন। সকাল ১১টায় শুরু হওয়া উক্ত বৈঠক সমাপ্ত হয় বিকাল ৪টায়। মোনাজাত পরিচালনা করেছেন সিলেটের বিশ্বনাথ মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা তজম্মুল আলী।

Manual1 Ad Code