তেজগাঁওয়ে যাত্রীবাহী বাসে আগুন

প্রকাশিত:Sunday, 12 Nov 2023 09:11

তেজগাঁওয়ে যাত্রীবাহী বাসে আগুন

Manual2 Ad Code

রাজধানীর তেজগাঁও এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

Manual5 Ad Code

রোববার (১২ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটে ফায়ার সার্ভিস এই আগুনের সংবাদ পায়।

Manual3 Ad Code

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, রাত ৮টা ২০ মিনিটের দিকে তেজগাঁও নাবিস্কো এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে, দুপুর ১টার দিকে মিরপুর-১০ নম্বরে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ