সহিংসতা রোধে শক্ত অবস্থানে র‌্যাব

প্রকাশিত:Tuesday, 31 Oct 2023 07:10

সহিংসতা রোধে শক্ত অবস্থানে র‌্যাব

Manual8 Ad Code

মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে তিন দিন দেশব্যাপী অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল। এ সময়ে সহিংসতা রোধে সতর্ক অবস্থানে থাকবে র‌্যাব।

সোমবার (৩০ অক্টোবর) বিকেলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

Manual1 Ad Code

তিনি জানান, রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা দিতে র‌্যাব নিরাপত্তা জোরদার করেছে। দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাবের ১৫টি ব্যাটালিয়নের তিন শতাধিক টহল দল থাকবে। পাশাপাশি দেশব্যাপী গোয়েন্দা নজরদারি করা হবে। কেউ যদি কোনো ধরনের নাশকতা কিংবা সহিংসতার পরিকল্পনা করে, তবে তাকে সাথে সাথে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Manual7 Ad Code

র‌্যাব জানায়, যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় র‌্যাবের স্পেশাল টিম ও স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। সম্প্রতি দুষ্কৃতকারী ও সন্ত্রাসীরা নাশকতা ও সহিংসতা করেছে। যারা এ ধরনের নাশকতা ও সহিংসতার সাথে জড়িত ছিল, সিসিটিভি ফুটেজ, ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে তাদের শনাক্তপূর্বক আইনের আওতায় নিয়ে আসতে কাজ করছে র‌্যাব।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন দলের রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে অনলাইনে স্বার্থানেষী ও সুযোগসন্ধানী মহল বিভিন্ন উস্কানিমূলক তথ্য, মিথ্যা তথ্য বা গুজব ছড়াচ্ছে। বিভিন্ন ধরনের ভিডিও এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে জনমনে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অপচেষ্টা চালাচ্ছে।
র‌্যাবের সাইবার মনিটরিং টিম এসব দুষ্কৃতকারীকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে সার্বক্ষণিক সাইবার জগতে নজরদারি রাখছে।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ