বিএনপি জ্বালাও-পোড়াও ছাড়া আর কিছুই জানে না : মক্কায় আওয়ামীলীগের নেতারা

প্রকাশিত:সোমবার, ৩০ অক্টো ২০২৩ ১০:১০

বিএনপি জ্বালাও-পোড়াও ছাড়া আর কিছুই জানে না : মক্কায় আওয়ামীলীগের নেতারা

Manual1 Ad Code

সেলিম আহমেদ, সিনিয়র রিপোর্টার:-  বিএনপি জামাত জোটের দেশ বিরোধী নাশকতা,সন্ত্রাস ও নৈরাজ্যর বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে মক্কা আওয়ামী ফাউন্ডেশন।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ করতে রাজধানীতে সমাবেশের নামে বিএনপি-জামায়াত নৈরাজ্যের সৃষ্টি করেছে। আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে যাচ্ছে।

গতকাল রাতে মক্কার স্থানীয় একটি বড় হোটেলে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

মক্কা আওয়ামী ফাউন্ডেশনের যুগ্ন সাধারন সম্পাদক সেলিম আহমেদের পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সাধারন সম্পাদক কাসেদুর রহমান কাশেদ।

Manual4 Ad Code

মক্কা আওয়ামী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা কাজী রফিকুল ইসলাম, সংঠনের যুগ্ন সম্পাদক মোঃ নুরুল্লাহ, যুগ্ন সম্পাদক মোঃ নাছির, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান, সাংগঠনিক সম্পাদক বেলাল আহমেদ, যুবলীগ নেতা আবু তৈয়ব, মোঃ রিফাত, জাহাঙ্গীর আলম, ফরিদুল আলম প্রমুখ।

Manual3 Ad Code

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। দেশের মানুষ ভালো থাকে। বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন বোঝে না। তারা জ্বালাও-পোড়াও ছাড়া আর কিছুই জানে না। বিএনপি-জামায়াত জোট সরকার দুর্নীতি করে দেশটাকে ধ্বংস করেছিল। তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাই বিএনপি-জামায়াতকে জনগণ আর ভোট দেবে না। তাই তারা আবারো নাশকতা-আগুন সন্ত্রাস শুরু করেছে।

Manual3 Ad Code