বরিশালে এটিএম শামসুজ্জামানের ছেলের লাশ উদ্ধার

প্রকাশিত:Monday, 30 Oct 2023 08:10

বরিশালে এটিএম শামসুজ্জামানের ছেলের লাশ উদ্ধার

Manual7 Ad Code

বরিশালের মুলাদী উপজেলার জয়ন্তী নদী থেকে প্রয়াত অভিনেতা এটিএম শামসুজ্জামানের ছেলে এটিএম খালেকুজ্জামান কুশলের (৪৬) লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাসিরহাট এলাকায় জয়ন্তী নদী থেকে এ লাশ উদ্ধার করে মুলাদী থানা পুলিশ। রাতেই লাশটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন মুলাদী থানার ওসি মাহাবুবুর রহমান।

Manual1 Ad Code

তিনি বলেন, দুপুরে অর্ধগলিত লাশটি ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। সেখানে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। লাশের সঙ্গে পরিচয়পত্র পাওয়া গেছে। সেখানে ঢাকার সূত্রাপুর থানার দেবেন্দ্রনাথ দাস লেনের ৪৬ নম্বর বাসার ঠিকানা আছে। পিতার নাম এটিএম শামসুজ্জামান লেখা রয়েছে। পরে সূত্রাপুর থানায় যোগাযোগ করে নিশ্চিত হওয়া গেছে লাশটি অভিনেতা শামসুজ্জামানের ছেলের।

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে, কয়েকদিন ধরে লাশটি নদীতে ভাসছিল। এ কারণে লাশে পচন ধরেছে। পচনের কারণে শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না, বোঝা যাচ্ছে না। তার পরনে শার্ট ও জিন্সের প্যান্ট ছিল।

Manual7 Ad Code

জানা গেছে, গত ২৫ অক্টোবর বাসা থেকে খুলনা যাওয়ার কথা বলে বের হন এটিএম খালেকুজ্জামান। ২৭ অক্টোবর মায়ের সঙ্গে শেষ কথা বলেন তিনি। খবর পাওয়ার পর তার পরিবারের সদস্যরা বরিশালের উদেশ্যে রওনা হয়েছেন।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ