ওআইসির আমন্ত্রনে রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবুল মুমিন

প্রকাশিত:বুধবার, ১৮ অক্টো ২০২৩ ০৬:১০

ওআইসির আমন্ত্রনে রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবুল মুমিন

Manual3 Ad Code

সেলিম আহমেদ, সৌদি আরব থেকে:-  ওআইসির আমন্ত্রনে রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবুল মুমিন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবুল মুমিন সৌদি আরবে পৌছেছেন। গতকাল রাতে কিং আব্দুল আজিজ নতুন বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবুল মুমিনকে ফুলেল শুভেচ্ছা জানান রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। এসময় উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মোঃ নাজমুল হক। কনস্যুলেটের কর্মকর্তা সহ অন্যান্যরা।

Manual8 Ad Code

কিং আব্দুল আজিজ নতুন বিমানবন্দরে ভি আই পি হল হলরুমে পররাষ্ট্রমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেদ্দা বৃহত্তর সিলেট আওয়ামীলীগের নেতাকর্মীরা।

Manual8 Ad Code

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী ফাউন্ডেশনের যুগ্ন সম্পাদক সেলিম আহমেদ, ইডিসির জেদ্দা ব্রাঞ্চের রিজিওনাল ম্যানেজার নাজিম উদ্দিন, জেদ্দা বৃহত্তর সিলেট আওয়ামী পরিবারের সাধারন সম্পাদক এরসাদ আহমেদ, জেদ্দা বৃহত্তর সিলেট আওয়ামী পরিবারের নুরুজ্জানান, যুগ্ন সাধারন সম্পাদক জিতু আহমেদ, সহ-সভাপতি ফখরুল ইসলাম মুনসি, সহ-সভাপতি ময়নুল ইসলাম, সিলেট জেলা সাবেক ছাত্রীলীগ নেতা সুলতান আহমেদ, কানাইঘাটা উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা ইসমাইল প্রমুখ ।

আজ ওআইসির জেদ্দার সদর দপ্তরে যোগ দেওয়ার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমিনের। আগামীকাল তিনি মক্কায় পবিত্র ওমরা পালন করবেন এবং ২১ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।

Manual4 Ad Code