|
প্রকাশিত:Wednesday, 11 Oct 2023 07:10
আশীষ দাশ গুপ্ত:- প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত “গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১১টায় গাজীপুর ভাওয়াল গড়ের হোতাপাড়া শ্যামলী রিসোর্টে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দৈনিক দেশবাংলা ভারপ্রাপ্ত সম্পাদক সাঈদুর রহমান রিমন-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম।
রিসোর্স পার্সন ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) শ্যামল চন্দ্র কর্মকার। এ প্রশিক্ষণ কর্মশালায় দেশের ৬৪টি জেলাসহ ৪০টি উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন জাতীয়/আঞ্চলিক দৈনিক পত্রিকা, নিবন্ধিত অনলাইন ও বেসরকারি টিভি চ্যানেলের মোট ১শত ৩০জন সংবাদকর্মী অংশ নিয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন দেশবাংলার হাওড়াঞ্চল প্রতিনিধি, দৈনিক হবিগঞ্জের প্রতিদিনের বানী ও দৈনিক জৈন্তা বার্তার লাখাই প্রতিনিধি প্রমুখ।
পরে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :৮০ তপোবন মেইন রোড আখালিয়া সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766