১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ১৩ সেপ্টে ২০২৩ ০৫:০৯
দিরাই ওয়েলফেয়ার এসোসিয়েশন সাসেক্স এর আয়োজনে গতকাল রাতে গেট টুগেদার ও বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।
দিরাই ওয়েলফেয়ার এসোসিয়েশন সাসেক্স এর সভাপতি টিপু মিয়া চৌধরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সল হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন দিরাই ওয়েলফেয়ার এসোসিয়েশন সাসেক্স এর প্রতিষ্টাতা সভাপতি আব্দুল কাইয়ুম মিয়া, বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন দিরাই ওয়েলফেয়ার এসোসিয়েশন এর প্রতিষ্টাতা সহ সভাপতি আমির উদ্দিন, প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক মিলিক মিয়া চৌধুরী, সাবেক সহ সভাপতি জুনেদ আহমদ, সাবেক সহ সভাপতি মুর্শেদ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রয়েল।

উল্লেখ্য সংগঠনের সদস্য লিটন চৌধরী সাসেক্স থেকে স্হায়ী ভাবে লন্ডনে চলে যাওয়া উপলক্ষ্যে থাকে সংগঠনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন দিরাই ওয়েলফেয়ার এসোসিয়েশন সাসেক্স এর সিনিয়র সদস্য ছাদিক মিয়া,সহ সভাপতি সুহেল চৌধরী,সাংগঠনিক সম্পাদক সাহেল আহমদ, অর্থ সম্পাদক হারুন মিয়া, সংগঠনের সদস্য আল-আমিন,হিরা মিয়া,শাওন মিয়া,নজরুল চৌধরী প্রমুখ।
উল্লেখ্য যে সাসেক্সে বসবাসরত দিরাইবাসী একে অন্যের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় নিয়ে ২০১৪ সালে সংগঠনটির যাত্রা শুরু করে।
Helpline - +88 01719305766